রাস্তার জন্য জায়গা ছাড়াকে কেন্দ্র করে বচসার জেরে দুই পরিবারের সংঘর্ষ জখম দুই মহিলা সহ চার। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং দারিয়াপুর গ্রামীন হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, বৈষ্ণবনগর থানার গোপালপুর গ্রামে। থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম, রহিমা বিবি(৩৫), সামেদ আলি(৫৫)। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ
ও হাসপাতালে। অন্যদিকে উজলেফা বিবি(৪৫) এবং জাহিরুদ্দিন সেখ(২৮), তারা চিকিৎসাধীন দারিয়াপুর গ্রামীন হাসপাতালে। জানা গিয়েছে, সামেদ আলি এবং আজিদ আলিদের পাশাপাশি জমি রয়েছে। সেখান দিয়ে রাস্তার জন্য জায়গা ছাড়া নিয়ে বেধে যায় বচসা। সেই বচসার জেরে সংঘর্ষ শুরু হয়। ধারালো অস্ত্র ও বাঁশের আঘাতে জখম হয় চারজন। আজিদ আলি,লতিফ মিঞা সহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের বৈষ্ণবনগর থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ycO3S671X10